Recent News

  • জুলাই শহীদ দিবস" উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন

    জুলাই শহীদ দিবস" উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ১৬ জুলাই, ২০২৬ খ্রি. জুলাই শহীদ দিবস। এ দিবস উদযাপন উপলক্ষ্যে "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৬"-এর অংশ হিসেবে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের বিপরীতে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ। সেখানে গত ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যূত্থানে আত্মদানকারী সকল বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। সে সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News