Recent News

  • বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন

    বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬ উদ্বোধন ১৭ জুলাই ২০২৬খ্রি. “বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন ও সামাজিক বন বিভাগ, রংপুর এর আয়োজনে আজ রংপুর জিলা স্কুল মাঠে ‘বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা ২০২৬’ এর উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন “একটি সবুজ ও সুন্দর পরিবেশই পারে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ রাখতে। গাছ শুধু অক্সিজেন দেয় না, এটি অপরাধ ও দারিদ্র্যও কমায়। রংপুর জেলা পুলিশ পরিবেশ রক্ষার এই অভিযানে সর্বাত্মক সহযোগিতা করবে। প্রতিটি থানা, প্রতিটি বিট পুলিশিং এলাকায় আমরা বৃক্ষরোপণ কর্মসূচি চালাবো। আসুন আমরা সবাই মিলে ‘একজন, একটি গাছ’ এই স্লোগান বাস্তবায়ন করি এবং সবুজ রংপুর গড়ে তুলি।” ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News