Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৩৫ বোতল মাদকদ্রব্য এস্কাফসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৩৫ বোতল মাদকদ্রব্য এস্কাফসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ)/মোঃ সাহানুর আলম সরকার সঙ্গীয় অফিসার ও ফোর্সঞসহ একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ জুলাই, ২০২৬ খ্রি. সকাল ০৯.৩০ ঘটিকায় রংপুর জেলার গংগাচড়া মডেল থানাধীন ০৫ নং লক্ষ্মীটারি ইউনিয়নের পূর্ব ইচলী মৌজাস্থ মোঃ নুর ইসলাম এর খাবার হোটেলের সামনে কাকিনা টু রংপুরগামী পাকা রাস্তার উপর অভিযুক্ত ১। মোঃ মিন্টু হোসেন কে গ্রেপ্তারপূর্বক তার ব্যবহৃত মোটর সাইকেলে ঝুলিয়ে রাখা বাজার করা ব্যাগের ভিতরে রক্ষিত ৩৫ বোতল নেশা জাতিয় মাদকদ্রব্য এস্কাফ উদ্ধারপূর্বক জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: মোঃ মিন্টু হোসেন (২৭), পিতা মোঃ নুরুল হক সাং-ধবল গুড়ি পোঃ সরকারের হাট থানাঃ- পাটগ্রাম জেলা-লালমনিরহাট। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং-৩২, তারিখ- ২৫/০৭/২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ সারণীর ১৪(খ)/৩৮/৪১। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

