Recent News
-
রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ২৭০৮ পিস ইয়াবা উদ্ধার, ০৩ (তিন) জন মাদক কারবারি আটক
রংপুর জেলা পুলিশের গংগাচড়া মডেল থানার অভিযানে ২৭০৮ পিস ইয়াবা উদ্ধার, ০৩ (তিন) জন মাদক কারবারি আটক রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে গংগাচড়া মডেল থানার এসআই (নিঃ) মোঃ শাহীনুর আলমসহ একটি চৌকস টিম গংগাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৪/০৮/২০২৬ খ্রি. ১৮.০০ ঘটিকায় গংগাচড়া মডেল থানাধীন বেতগাড়ী ইউনিয়নের পূর্ব খাপড়িখাল গ্রামস্থ অভিযুক্ত হানিফুল ইসলাম এর বসতবাড়িতে অভিযান পরিচালনাকালে ২৭০৮ পিস ইয়াবা উদ্ধারপূর্বক তিনজন মাদক কারবারি আটক করা হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদের হাতে-নাতে আটক করা হয়। ধৃত অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ জানা যায় পলাতক অভিযুক্তের নাম মোঃ হানিফুল ইসলাম। ধৃত অভিযুক্তরা আরো জানায় যে তারা পলাতক অভিযুক্তসহ দীর্ঘদিন যাবৎ লালমনিরহাট জেলার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে রংপুর জেলার গংগাচড়া থানা এলাকাসহ আশপাশের বিভিন্ন এলাকায় পাইকারী ও খুচরা ভাবে বিক্রয় করে আসছে। আটককৃত তিনজন অভিযুক্তকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত ১। মোছাঃ শিউলি বেগম (৩৫), স্বামী-মোঃ হানিফুল ইসলাম, ২। মোছাঃ হানিফা আক্তার আন্নী (১৮), স্বামী-মোঃ মিরাজ উদ্দিন, ৩। মোঃ মিরাজ উদ্দিন (২০), পিতা-মৃত রাজা মিয়া, সর্ব সাং-পূর্ব খাপড়িখাল (বেতগাড়ী), থানা-গংগাচড়া, জেলা-রংপুর। উল্লেখ্য তল্লাশীকালে ২৭০৮ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে আটককৃত অভিযুক্তদের দেখানো মতে নির্মানাধীন ভবনের নীচ তালার দক্ষিণ দুয়ারী রুমের কাচা মাটির মেঝের মাঝখান হতে একটি বাঁশের হাতল যুক্ত কোদাল দ্বারা খনন করে মাটির নীচ হতে নীল রংয়ের প্লাস্টিকের টিফিন বক্স এ নয়টি জিপার ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত সর্বমোট ১৮০৮ (এক হাজার আটশত আট) পিচ গোলাপী রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট এবং সাদা রংয়ের প্লাস্টিকের কৌটা এর ভিতর হতে নীল রংয়ের ০৫ টি জিপার ব্যাগের মধ্যে বিশেষ কায়দায় রক্ষিত সর্বমোট ৯০০ (নয়শত) পিচ কমলা রংয়ের নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট সহ মোট (১৮০৮+৯০০)=২৭০৮ (দুই হাজার সাতশত আট) পিচ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। সর্বমোট অবৈধ বাজার মূল্য অনুমান-(২৭০৮x২০০)=৫,৪১,৬০০/-(পাঁচ লক্ষ একচল্লিশ হাজার ছয়শত) টাকা। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদের গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১০(খ)/৪১ ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

