Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের একজন সদস্য গ্রেপ্তার

    রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে অনলাইন জুয়া ও জাল ভিসা প্রতারক চক্রের একজন সদস্য গ্রেপ্তার রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের ডিবি'র একটি চৌকস টিম ২৭ জুলাই, ২০২৬ খ্রি. রাত্রি ২১.০৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা কালে রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ৪ নং হাড়িয়ার কুটি ইউপির নেকীরহাট দারোগা পাড়ার ধৃত অভিযুক্তের পিতার মালিকানাধীন বাড়ির শয়ন কক্ষের ভিতরে অভিযুক্ত ১। মোঃ আজমাউল ইসলাম ও অভিযুক্তের অনলাইন জুয়া ও ভিসা প্রতারণা কাজে ব্যবহৃত তার ব্যক্তিগত কালো রংয়ের VIVO Y225 অ্যান্ড্রয়েড মোবাইল, একটি ল্যাপটপ, একটি স্মার্ট কীবোর্ড, একটি হেবিট মাউস, ইনফিনিক্স স্মার্ট এন্ড্রয়েড মোবাইল, একটি রেডমি অ্যান্ড্রয়েড মোবাইল, তৈরিকৃত ভিসা প্রতারণা ও ভুয়া লটারি বিভিন্ন কাগজপত্র ১৮ পাতা এবং স্বচ্ছ পলিথিনে ভিতরে তিনটি মোবাইল সিমসহ উদ্ধারকৃত আলামত সাক্ষীদের উপস্থিতে জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: ১। মোঃ আজমাউল ইসলাম, পিতাঃ মোহাম্মদ আবুল হোসেন, সাং-নেকিরহাট দারগাপাড়া, থানা: তারাগঞ্জ জেলা: রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে তারাগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে তারাগঞ্জ থানায় সাইবার সুরক্ষা আইন ও জুয়া প্রতিরোধ আইনে মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News