Recent News

  • জুলাই অভ্যুত্থান দিবস" উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের "সংবর্ধনা ও আলোচনা সভা" অনুষ্ঠান।

    জুলাই অভ্যুত্থান দিবস" উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন, জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের "সংবর্ধনা ও আলোচনা সভা" অনুষ্ঠান। ০৫ আগস্ট, ২০২৬ খ্রি. জুলাই অভ্যুত্থান দিবস। এ দিবস উদযাপন উপলক্ষ্যে "জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা ২০২৬"-এর অংশ হিসেবে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠের বিপরীতে স্থাপিত ৩৬ জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়সহ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তা ও কর্মচারীগণ। সেখানে গত ২০২৪ সালের জুলাই মাসের গণঅভ্যূত্থানে আত্মদানকারী সকল বীর শহীদদের বিদেহী আত্মার শান্তি কামনা করে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এছাড়া রংপুরের জেলা শিল্পকলা একাডেমির অডিটরিয়ামে সকাল ১০ঃ৩০ ঘটিকায় জুলাই শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাগণের "সংবর্ধনা ও আলোচনা সভা" অনুষ্ঠিত হয়। সে সময় উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News