Recent News

  • পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরে শিক্ষক-স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন রংপুর রেঞ্জ ডিআইজি।

    পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুরে শিক্ষক-স্টাফদের পরিচিতি ও মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন রংপুর রেঞ্জ ডিআইজি। ১২ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. শিক্ষার গুণগত মান বৃদ্ধি ও শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকদের মধ্যে সেতুবন্ধন তৈরির লক্ষ্যে পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর-এর আয়োজনে প্রতিষ্ঠানের হলরুমে "পরিচিতি সভা" অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ আবদুল মাবুদ ডিআইজি, বাংলাদেশ পুলিশ, রংপুর রেঞ্জ, রংপুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক পুলিশ সুপার, রংপুর ও সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, "পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ রংপুরের একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান। এখানকার শিক্ষার্থীরা যেন নৈতিকতা ও দেশপ্রেমের সাথে নিজেদের গড়ে তোলে সেদিকে সকলকে নজর দিতে হবে। বিশেষ অতিথি পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, "শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি তাদেরকে স্মার্ট, প্রযুক্তি নির্ভর ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। প্রতিষ্ঠানের সার্বিক উন্নয়নে পুলিশ বিভাগ সর্বদা সহযোগিতা করে যাবে। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর এবং প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ

  • Give a Reply

Recent News