Recent News
-
রংপুর জেলা পুলিশের পৃথক অভিযানে দুইজন সক্রিয় চোর সদস্য গ্রেপ্তার ও লেগুনা গাড়ি উদ্ধার।
রংপুর জেলা পুলিশের পৃথক অভিযানে দুইজন সক্রিয় চোর সদস্য গ্রেপ্তার ও লেগুনা গাড়ি উদ্ধার। ১২ সেপ্টেম্বর, ২০২৬ খ্রি. রংপুর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এর একটি চৌকস টিম পুলিশ সুপার রংপুর এর দিকনির্দেশনা মোতাবেক মিঠাপুকুর থানা এলাকা ও রংপুর মহানগর এর মাহিগঞ্জ ও কোতোয়ালি থানা এলাকায় অভিযান পরিচালনা করে ০২ জন সক্রিয় চোর সদস্যকে আটক করা হয়েছে। ঢাকা জেলার আশুলিয়া থানার মামলা নং-৪৮/১০৭০, তারিখ-১০/০৯/২০২৬ খ্রি. ধারা-৩৮০/৩৪; এর তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্র মূলে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযুক্ত চোর সদস্যদের জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তাদের নাম ও ঠিকানা নিম্নরুপ: ০১। মো: আরাফাত হোসেন (১৯), পিতা- মোঃ আমিনুল ইসলাম, সাং- বামুনিয়া আজারপাড়া, থানা- ডোমার, জেলা- নীলফামারী, ০২। মোঃ নাইম মিয়া (২৬), পিতা- মোঃ শহিদ মিয়া, সাং- ভাজের মোড় কালীগঞ্জ, ০৩ নং পায়রাবন্দ, থানা- মিঠাপুকুর, জেলা- রংপুর। উক্ত চোর সদস্যদের দেয়া তথ্য মতে ডিবি পুলিশ এর চৌকস টিম এবং তদন্তকারী কর্মকর্তার অধিযাচনপত্র মূলে সদর কোতোয়ালি থানার অফিসার ও ফোর্স এর সহায়তায় চোরাইকৃত ০১ টি লেগুনা গাড়ি, যাহার রেজিষ্ট্রেশন নম্বর-DM-NA-18-8021, রংপুর জেলার সদর কোতোয়ালি থানার ০৪ নং সদ্যপুষ্করণী ইউনিয়নের কাটাবাড়ি মিল পাড়া বাজারের জনৈক মো: রেজাউল ইসলাম এর ওয়ার্কশপের দোকানের সামনে উদ্ধার করা হয়। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

