Recent News
-
রংপুর পুলিশ হাসপাতাল পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি। ১২ সেপ্টেম্বর,২০২৬ খ্রি. রংপুর পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ।
রংপুর পুলিশ হাসপাতাল পরিদর্শনে রংপুর রেঞ্জ ডিআইজি। ১২ সেপ্টেম্বর,২০২৬ খ্রি. রংপুর পুলিশ হাসপাতাল পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি জনাব মোহাম্মদ আবদুল মাবুদ। পরিদর্শনকালে তিনি হাসপাতালের ইসিজি, অপারেশন থিয়েটার, এক্স-রে ও টেস্ট ল্যাবসহ বিভিন্ন সেবা ও চিকিৎসা কার্যক্রম ঘুরে দেখেন। হাসপাতালের প্রয়োজনীয় যন্ত্রপাতি থাকা সত্ত্বেও পর্যাপ্ত জনবল সংকটের বিষয়টিও পরিদর্শনকালে গুরুত্বের সঙ্গে উঠে আসে। পরিদর্শনকালে পুলিশ সদস্যদের উন্নত ও মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় জনবল ও অন্যান্য সুযোগ-সুবিধা বৃদ্ধির বিষয়ে গুরুত্বারোপ করেন রংপুর রেঞ্জ ডিআইজি। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর; জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর এবং পুলিশ হাসপাতালের চিকিৎসক, অফিসার ও ফোর্সগন। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

