Recent News

  • রংপুর জেলা ডিবি'র অভিযানে ৫৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারি আটক

    প্রেস রিলিজ তারিখ: ১৯/০৭/২০২৫খ্রি:। [Media Cell, District Police Rangpur] রংপুর জেলা ডিবি'র অভিযানে ৫৮ বোতল ফেন্সিডিলসহ একজন মাদক কারবারি আটক অদ্য ১৯ জুলাই ২০২৫ খ্রিঃ দুপুর ১৪:০৫ ঘটিকায় রংপুর জেলা ডিবি'র এসআই/ অমিত পার্থ সরকার সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে গংগাচড়া থানাধীন ৬নং গংগাচড়া ইউপি'র গংগাচড়া মৌজাস্থ গাংনারপাড় নামক স্থানে জনৈক মহুবরের বাড়ির পূর্ব পাশে কাঁচা রাস্তার উপর কালীগঞ্জের দিক থেকে আসা একটি যাত্রীবিহীন সবুজ রংয়ের থ্রি-হুইলার সিএনজি আটক করে তল্লাশি করে পিছনের সীটের নিচে বিশেষ কায়দায় রক্ষিত সাদা প্লাস্টিকের বস্তার ভিতর হতে ৫৮ (আটান্ন) বোতল ফেন্সিডিল উদ্ধার পূর্বক বিধি মোতাবেক জব্দ করেন এবং অভিযুক্ত ড্রাইভার ১। মোঃ আল মামুন ফিরোজ (২২), পিতা- মোঃ রবিউল ইসলাম, মাতা-ফারজানা বেগম, সাং সুন্দ্রাহবি, ডাক- তুষভান্ডার, থানা- কালীগঞ্জ, জেলা- লালমনিরহাটকে আটক করেন। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকেসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News