Recent News

  • *"রংপুরের তারগঞ্জ থানা পুলিশের অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার”*

    প্রেস রিলিজ ইউনিট : জেলা পুলিশ, রংপুর। তারিখ : ৩০ আগষ্ট ২০২৫ খ্রি.। [Media Cell, District Police, Rangpur] *"রংপুরের তারগঞ্জ থানা পুলিশের অভিযানে হেরোইন ও নগদ টাকাসহ ০২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার”* অদ্য ৩০ আগষ্ট ২০২৫ খ্রি. রাত্রীবেলা রংপুর জেলার তারাগঞ্জ থানার এসআই(নিঃ) মোঃ মাসুদ রানা সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তারাগঞ্জ থানাধীন ০২নং কুর্শা ইউনিয়নের ৩নং ওয়ার্ড অনন্তপুর হাজীপাড়া গ্রামের জনৈক মোঃ ওসমান গণির বসতবাড়ীতে একই তারিখ রাত্রী ০০.২৫ ঘটিকার সময় পৌঁছামাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে ০২ জন ব্যক্তি পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার-ফোর্সের সহায়তায় অভিযুক্ত ১। মোঃ লুৎফর রহমান (৪০), পিতা-মৃত ছদরুল ইসলাম, ২। মোছাঃ ওছপেয়ারা বেগম (৩৫), স্বামী-মোঃ লুৎফর রহমান, পিতা-মোঃ ওসমান গণি, উভয় সাং-উত্তর খলেয়া বালাটারী, থানা-গংগাচড়া, জেলা-রংপুরদ্বয়কে আটক করেন। এরপর ঘটনার সাক্ষী ও স্থানীয় লোকজনের উপস্থিতিতে অভিযুক্ত নিজ হাতে বের করে দেওয়া মতে ৪.২৫ গ্রাম হেরোইন এবং সাদা প্লাস্টিক এর বাজারের ব্যাগে রক্ষিত সর্বমোট ১০,৬০,৫৪০/- (দশ লক্ষ ষাট হাজার পাঁচশত চল্লিশ) টাকা, উদ্ধার পূর্বক রাত্রী ০১:৩৫ ঘটিকায় জব্দ করেন। অতঃপর ধৃত অভিযুক্তদ্বয়কে নিয়ে জব্দকৃত মালামাল ও নগদ অর্থসহ থানায় এসে মামলার এজাহার দায়ের করেন। এ সংক্রান্তে গংগাচড়া থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়। ধন্যবাদান্তে জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News