Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১৪৭ বোতল মাদক (কোডিন যুক্ত) ESkuf DX উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

    রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ১৪৭ বোতল মাদক (কোডিন যুক্ত) ESkuf DX উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম গঙ্গাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ০৭/০২/২০২৬; খ্রি. রাত্রি ২০.৩০ ঘটিকার সময় গংগাচড়া থানাধীন ০৮ নং মর্ণেয়া ইউনিয়নের বড়রুপাই গ্রামের মোছাঃ মোর্শেদা বেগম (৫০), স্বামী- মৃত নুর আলম, এর বসত বাড়ির গেটে পৌছামাত্র একজন মহিলা এবং একজন পুরুষ ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে অফিসার, ফোর্স ও নারী কনস্টেবলের সহায়তায় অভিযুক্ত মোছাঃ মোর্শেদা বেগম (৫০) কে আটক করা হয় এবং অপর অভিযুক্ত মোঃ মশিয়ার রহমান (৩৫), বাড়ির উত্তর পার্শ্বের গেট দিয়ে পালিয়ে যায়। অতঃপর গ্রেপ্তারকৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে তার বসত বাড়ির গোয়াল ঘরে বিশেষ কায়দায় মাটির হাড়ির ভিতর রক্ষিত ৫২ (বায়ান্ন) বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য কোডিন যুক্ত ESkuf DX এবং বসত বাড়ির নিজ শয়ন কক্ষের একটি কাঠের বক্সে বিশেষ কায়দায় রক্ষিত মেরুন রংয়ের প্রিন্টের ব্যাগের ভিতর ৯৫ (পচানব্বই) বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য কোডিন যুক্ত ESkuf DX, সর্ব মোট ১৪৭ (একশত সাতচল্লিশ) বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য কোডিন যুক্ত ESkuf DX উদ্ধার করে জব্দ করা হয়। অতঃপর ডিবি কর্তৃক জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে গঙ্গাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নম্বর: ১১, তারিখ: ০৮/০২/২০২৬ খ্রি. ধারাঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৪১। অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News