Recent News

  • রংপুরের পুলিশ সুপার মহোদয় কর্তৃক মিঠাপুকুর থানার গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন।

    রংপুরের পুলিশ সুপার মহোদয় কর্তৃক মিঠাপুকুর থানার গুরুত্বপূর্ণ মামলার ঘটনাস্থল পরিদর্শন। ১৫ এপ্রিল, ২০২৬ খ্রি. রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোঃ মারুফাত হুসাইন মহোদয় রংপুর জেলার মিঠাপুকুর থানার রানীপুকুর ইউনিয়নের নাসিরাবাদ এলাকায় একটি দস্যুতা মামলার (মিঠাপুকুর থানার মামলা নং ২২/১২২, তারিখ ১৫/০৪/২৬ ধারা ৩৯৪ পেনাল কোড ১৮৬০) ঘটনাস্থল ও একই থানা এলাকার ভাংনি ইউনিয়নের একটি চুরির অভিযোগের ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। উল্লেখ্য পুলিশ সুপার মহোদয় মামলার ঘটনাস্থল পরিদর্শনে তদন্তের অগ্রগতি ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া ঘটনার মূল রহস্য উদঘাটন করে প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ, তদন্তকারি কর্মকর্তা, বাদী পক্ষ ও সাক্ষীগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News