Recent News

  • রংপুরের পীরগঞ্জে ডাকাতির প্রস্তুতি ও চেষ্টার মামলায় ৬ জন গ্রেফতার, বিজ্ঞ আদালতে দায় স্বীকার।

    রংপুরের পীরগঞ্জে ডাকাতির প্রস্তুতি ও চেষ্টার মামলায় ৬ জন গ্রেফতার, বিজ্ঞ আদালতে দায় স্বীকার। রংপুরের পীরগঞ্জের বড়দরগাহতে অবস্থিত কেমিক্যাল গোডাউনে ডাকাতি করার জন্য প্রস্তুতি গ্রহণ ও ডাকাতি চেষ্টার মামলায় ৬ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে রংপুর জেলা পুলিশের ডিবি'র একটি চৌকস টিম। ১৮ এপ্রিল, ২০২৬ খ্রি. ধৃত ছয় অভিযুক্তের মধ্যে দুইজন বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। রংপুর জেলার পীরগঞ্জ থানার মামলা নং-৩২, তারিখ-২৭/০৩/২০২৬, ধারা-৩৯৮/৩৯৯/৪০২ পেনাল কোড-১৮৬০ মূলে তদন্তেপ্রাপ্ত গ্রেফতারকৃত অভিযুক্তরা হল: ১। মো. রুবেল রানা (৩২), পিতা-মো. আব্দুল হামিদ, সাং-ঘোড়াগাছা রেহাই শুরিবেড়, পোস্ট-নাটুয়ার পাড়া, থানা-কাজিরপুর, জেলা-সিরাজগঞ্জ; ২। মো. ইব্রাহিম (২৫), পিতা-মো. বাদল শেখ, সাং- খুলনা শিপইয়ার্ড, থানা- লবনচরা, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা; ৩। সাইমুন আমিন শুভ (২৬), পিতা-মো. নুরুল আমিন, সাং- খুলনা শিপইয়ার্ড, থানা- লবনচরা, খুলনা মেট্রোপলিটন পুলিশ, খুলনা; ৪। মোঃ শফিকুল ইসলাম (৩০), পিতা-মো, পান্না শরীফ, সাং- ভাইজোড়া, থানা- পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর; ৫। মোঃ মানিক (৩৩), পিতা-মোঃ কাদের প্রামাণিক, সাং-পনিরপাড়া, ডাক-দুর্গাহাটা, থানা-গাবতলী, জেলা-বগুড়া; ৬। মোঃ সোহাগ মিয়া (২৩), পিতা- মোঃ দুদু মিয়া, সাং-বারেন্ডা, গাজীপুর সদর, গাজীপুর সিটি কর্পোরেশন, গাজীপুর। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মারুফাত হুসাইন মহোদয় বলেন, "প্রাথমিকভাবে জানা যায় গ্রেফতারকৃত অভিযুক্তরা আন্তঃজেলা ডাকাতদলের সক্রিয় সদস্য। কারখানার সিসি ফুটেজ ও তথ্য-প্রযুক্তির সহায়তায় উক্ত আসামিগণ অত্র মামলার ঘটনার সাথে জড়িত আছে মর্মে শনাক্ত করা হয়।" উল্লেখ্য ঘটনার দিন অতর্কিতভাবে মুখে মাস্ক ও কালো কাপড় পড়া অজ্ঞাতনামা ডাকাতদলটি তাদের হাতে ধারালো ছোরা, হাসুয়া, লোহার রড, লাঠি এবং লোহা ও তার কাটার মেশিন নিয়ে সিকিউরিটি গার্ডদেরকে ঘেরাও ও আটক করে। এবং ধারালো ছোরা ও হাসুয়া দিয়ে মৃত্যুর ভয় দেখিয়ে চিৎকার করতে নিষেধ করে। এরপর ডাকাতেরা কারখানায় ডাকাতি করার জন্য সিকিউরিটি গার্ডদেরকে কারখানার প্রোডাকশন রুমের চাবিসহ অন্যান্য সকল রুমের চাবি বের করে দিতে বলে। তখন সিকিউরিটি গার্ড হাবিব কৌশল করে ডাকাতদেরকে জানায় যে, এই কারখানাটি সিসি ক্যামেরায় আওতাধীন এবং রংপুর থেকে মালিক আপনাদেরকে সিসি ক্যামেরার মাধ্যমে দেখতেছে এবং কারখানার মালিক পুলিশকে সংবাদ দিয়েছে। তখন ডাকাতরা সিসি ক্যামেরা এবং পুলিশের হাতে ধরা পড়ার ভয়ে সিকিউরিটি গার্ডদেরকে ছেড়ে দিয়ে দ্রুত কারখানার মেইন গেট খুলে তাদের সাথে নিয়ে আসা ২টি পিকআপ গাড়িতে চড়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

  • Give a Reply

Recent News