Recent News
-
রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৬-এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ-(১ম দিনের কার্যক্রম)সম্পন্ন হয়েছে।
রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ পরীক্ষা ২০২৬-এর শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ-(১ম দিনের কার্যক্রম)সম্পন্ন হয়েছে। ২৪ এপ্রিল, ২০২৬ খ্রি. রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে বাংলাদেশ পুলিশে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের অংশ হিসেবে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক পরিচালিত প্রিলিমিনারি স্ক্রিনিং-পরবর্তী রংপুর জেলার বাছাইকৃত যোগ্য প্রার্থীদের নিয়ে ১ম দিনের ইভেন্ট 'শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইকরণ' পরীক্ষা সফলভাবে অনুষ্ঠিত হয়। নিয়োগ বোর্ডের সভাপতি ও রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় এর সার্বিক তত্ত্বাবধানে নিয়োগ কমিটি এবং সংশ্লিষ্ট সকল পর্যায়ের কর্মকর্তা ও ফোর্সগণ সম্পূর্ণ স্বচ্ছ, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে দিনব্যাপী নিয়োগ কার্যক্রম পরিচালনা করেন। এ কার্যক্রমে পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ এবং রংপুর জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

