Recent News

  • রংপুর জেলায় যোগদান করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়

    রংপুর জেলায় যোগদান করলেন নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় ২৩ এপ্রিল ২০২৬ খ্রি. রংপুর জেলায় নবাগত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় যোগদানের উদ্দেশ্যে রংপুরে উপস্থিত হলে জেলা পুলিশ, রংপুরের পক্ষে তাঁকে স্বাদর অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছা জানানো হয়। রংপুরে জেলা পুলিশের একটি চৌকস দল নবাগত পুলিশ সুপার মহোদয়কে গার্ড অফ অনার প্রদান করেন। গার্ড অফ অনার গ্রহণের পর পুলিশ সুপার মহোদয়, রংপুর জেলা পুলিশ অফিসে অত্র জেলার ঊর্ধ্বতন অফিসার ও ফোর্সদের সঙ্গে পরিচিত পর্বে অংশগ্রহণ করেন এবং জেলা পুলিশের দায়িত্বভার গ্রহণ করেন। জেলা পুলিশ, রংপুর হতে এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর, জনাব মোঃ নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), রংপুর ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অফিসারগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News