Recent News
-
রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত
রংপুর জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ উপলক্ষে ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত ২৩ এপ্রিল, ২০২৬ খ্রি. ১৯:৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স হলরুমে ট্রেইনি রিক্রুট কনস্টেবল নিয়োগ উপলক্ষে অনুষ্ঠিত ব্রিফিং প্যারেডে সভাপতি হিসেবে উপস্থিত থেকে নিয়োগ সংক্রান্ত ব্রিফিং প্রদান করেন রংপুর জেলার নিয়োগ বোর্ডের সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর মহোদয়। পুলিশ সুপার মহোদয় নিয়োগ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পাদনের লক্ষ্যে নিয়োগ ডিউটিতে নিয়োজিত সংশ্লিষ্ট অফিসার ও ফোর্সদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে অবগত করেন। তিনি সম্পূর্ণ মেধা ও যোগ্যতার ভিত্তিতে যোগ্য প্রার্থী বাছাইয়ের জন্য দায়িত্বপ্রাপ্ত সকল পুলিশ সদস্যকে পেশাদারিত্বের সহিত নিজ নিজ দায়িত্ব পালনের জন্য নির্দেশনা ও পরামর্শ প্রদান করেন। এছাড়া নিয়োগের জন্য প্রাথমিক বাছাই ও ফিজিক্যাল এনডিউরেন্স টেস্ট এর জন্য প্রস্তুতকৃত মাঠ পরিদর্শন করেন। উক্ত ব্রিফিং প্যারেডে উপস্থিত ছিলেন ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগে নিযুক্ত বোর্ড সদস্যগণসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ,রংপুর।
-
Give a Reply

