Recent News
-
২১ বোতল মাদক (কোডিন যুক্ত) ESkuf উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২১ বোতল মাদক (কোডিন যুক্ত) ESkuf উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম গঙ্গাচড়া মডেল থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ১৫/০৪/২০২৬; খ্রি. রাত্রি ২৩.৪০ ঘটিকার সময় গংগাচড়া থানাধীন ৭ নং গজঘন্টা ইউনিয়ন হাবু বালারঘাট বাজারস্ত বালারঘাট ব্রিজ (কাকিনা টু রংপুর রোড) এর উত্তর পাশে পাকা রাস্তার উপর উপযুক্ত জাহাঙ্গীর আলম (৩২), পিতা আব্দুর সাত্তার, সাং স্রতিধর, থানা কালিগঞ্জ জেলা লালমনিরহাটকে গ্রেফতার করে। অতঃপর গ্রেপ্তারকৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত হতে ২১ বোতল নেশা জাতীয় মাদকদ্রব্য কোডিন যুক্ত ESkuf উদ্ধার করে জব্দ করা হয়। অতঃপর ডিবি কর্তৃক জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে গঙ্গাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং ১১, তারিখ ১৬/০৪/২৬ ধারা -মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(খ)। অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

