Recent News

  • রংপুরে জেলা পুলিশের ডিবি'র অভিযানে মাদকসহ আলোচিত জর্দা শামীম ও অপর একজন অভিযুক্ত আটক।

    রংপুরে জেলা পুলিশের ডিবি'র অভিযানে মাদকসহ আলোচিত জর্দা শামীম ও অপর একজন অভিযুক্ত আটক। রংপুর জেলা পুলিশের ডিবির একটি চৌকস টিম ০৬/০৫/২০২৬ খ্রি. ২২.৩৫ ঘটিকায় রংপুর জেলার কোতোয়ালী থানাধীন ০২ নং হরিদেবপুর ইউপির গোকুলপুর চওড়াপাড়া গ্রামস্থ পাগলাপীর বাজার টু জলঢাকা গামী পাকারাস্তা সংলগ্ন শাহী জর্দা কোম্পানি লিমিটেড এর অফিস সংলগ্ন শয়নঘরের ভিতর অভিযান পরিচালনা করে ০৬ ক্যান বিয়ারসহ অভিযুক্ত ১। শামীম আহমেদ @ জর্দা শামীম ও অভিযুক্ত ২। মোঃ আরিফ হোসেনকে গ্রেফতার করে। এ সংক্রান্তে রংপুর জেলা কোতয়ালী (সদর) থানায় মামলা নং-০৬, তারিখ- ০৭/০৫/২০২৬ খ্রি. ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬ এর সারণীর ২৪(ক)/৪১ রুজু করা হয়েছে। গ্রেপ্তারকৃত অভিযুক্তদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। রংপুর জেলা পুলিশের ডিবি মামলাটি তদন্ত করছে। অভিযুক্তদ্বয়কে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত নাম ও ঠিকানাঃ ১। শামীম আহমেদ (৫৫), পিতা-মৃত হাজী শাহাবুদ্দিন মিয়া, বর্তমান সাং-বাসা নং-১৮/রোড নং-১১ সেক্টর-০৬, থানা-উত্তরা পূর্ব থানা, ডিএমপি, ঢাকা, স্থায়ী সাং- পূর্বকাঠপট্টি, বাসা না-৪৬/৪৮ ওয়ার্ড নং-৮, থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি।২। মোঃ আরিফ হোসেন(৪৬), পিতা-মৃত, হাজী শাহাবুদ্দিন মিয়া, বর্তমান সাং-বাসা নং-১৪৩ ক্রিসেন্ট রোড, থানা-কলাবাগান, ডিএমপি, ঢাকা, স্থায়ী সাং-পূর্বকারপট্টি, বাসা না-৪৬/৪৮ ওয়ার্ড নং-৮, থানা-ঝালকাঠি সদর, জেলা-ঝালকাঠি। উল্লেখ্য উক্ত অভিযুক্ত শামীম আহমেদ ১। ডিএমপি উত্তরা পূর্ব থানার মামলা নং-০৬, তারিখ-১৪/১০/২০২৪ খ্রি. ধারা- ১৪৩/১৪৭/১৪৮/৩০৭/৩২৩/৩২৬/১১৪/১০৯/৩৪ পেনাল কোড ১৮৬০ এর অভিযুক্ত এবং ২। ডিএমপি রামপুরা থানার মামলা নং- ১৫, তারিখ- ০৮/১১/২০২৫ খ্রি. ধারা- ৩০৭/৩০২/৩৫০/৩৪ পেনাল কোড, ১৮৬০ এর একজন এজাহারনামীয় পলাতক আসামী।এবং অভিযুক্ত আরিফ, ১। ঝালকাঠি সদর থানার মামলা নং-১১, তারিখ-০৯/০৭/১২খ্রি. ধারা- ১৪৩/৩৮৫/৩২৩/৩২৬/৩৭৯/৫০৫ পেনাল কোড ১৮৬০ এবং২। ঝালকাঠি সদর থানার মামলা নং-০৮, তারিখ-০৫/০১/২৩খ্রি. ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) সংশোধন আইন ২০১৯ এর ৪/৫/২(খ)(ঈ) পেনাল কোড, ১৮৬০ এর একজন অভিযুক্ত।ধন্যবাদান্তেমিডিয়া সেল,জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News