Recent News

  • রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০২ (দুই) জন মাদক কারবারি আটক

    রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে ৫৮ পিস ইয়াবা উদ্ধার, ০২ (দুই) জন মাদক কারবারি আটক রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার এসআই (নিঃ) মোঃ মেহেদী হাসান ও সঙ্গীয় অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পীরগঞ্জ থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ০৮/০৫/২০২৬ খ্রি. ২১.৩৫ ঘটিকায় পীরগঞ্জ থানাধীন পৌরসভার প্রজাপাড়া মৌজাস্থ প্রজাপাড়া স্লুইসগেট সংলগ্ন অভিযুক্ত ১/ মোঃ সাজির আহম্মেদ শুভ (২০) পিতা-মোঃ এরশাদ আলী, ২/মোছাঃ মুক্তা খাতুন (৩৭), স্বামী মোঃ এরশাদ আলীদ্বয়ের বসত বাড়ির শয়ন কক্ষের ভিতরে অভিযান পরিচালনা করে ১ নং অভিযুক্তকে গ্রেফতার করা হয় এবং নারী পুলিশের সহায়তায় ২ নং অভিযুক্তকে হেফাজতে নেয়া হয়। অতঃপর গ্রেপ্তারকৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে ১ ও ২ নং অভিযুক্তদ্বয়ের হেফাজত হতে ৫৮ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। এছাড়া অভিযুক্ত মোছাঃ মুক্তা খাতুন এর দেহ তল্লাশী করে তার হেফাজতে থাকা মাদক বিক্রয়লব্ধ মোট ৩৩,০০০-/ (তেত্রিশ হাজার) টাকা উদ্ধার করা হয়, উক্ত টাকা মাদক বিক্রয়ের টাকা বলে স্বীকার করে অভিযুক্তদ্বয়। প্রাথমিকভাবে জানা যায় ধৃত অভিযুক্তরা পরস্পর যোগসাজোসে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদের পীরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে যার মামলা নং-১৬/১৪৩, তারিখ-০৮/০৫/২০২৬. খ্রি, ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণীর ১০(ক)/৪১। অভিযুক্তদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News