Recent News
-
পুলিশ সপ্তাহ ২০২৬" উপলক্ষে রংপুর জেলা পুলিশ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়াল অংশগ্রহণ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে প্রীতিভোজের আয়োজন।
পুলিশ সপ্তাহ ২০২৬" উপলক্ষে রংপুর জেলা পুলিশ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়াল অংশগ্রহণ ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে প্রীতিভোজের আয়োজন। "আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যে "পুলিশ সপ্তাহ ২০২৬" রবিবার, ১০ মে ২০২৬ খ্রি. শুরু হয়। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান ১০ মে ২০২৬, রবিবার সকাল নয়টায় রাজারবাগ পুলিশ লাইন্সে বর্ণাঢ্য পুলিশ প্যারেডে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন। মাননীয় প্রধানমন্ত্রী প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন। এছাড়া বিশেষ কল্যাণ সভায় অংশগ্রহণ করেন। রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় অনুষ্ঠানে সরাসরি উপস্থিত ছিলেন। "পুলিশ সপ্তাহ ২০২৬" উপলক্ষে রংপুর জেলা পুলিশ কর্তৃক মাননীয় প্রধানমন্ত্রীর বিশেষ কল্যাণ সভায় ভার্চুয়াল অংশগ্রহণ করা হয়। এছাড়া জেলা পুলিশের বিভিন্ন ইউনিটে প্রীতিভোজের আয়োজন করা হয়। কল্যাণ সভায় উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ মহিবুল ইসলাম খান, বিপিএম (বার), অতিরিক্ত ডিআইজি, এন্টি টেররিজম ইউনিট, রংপুর বিভাগ। এছড়া জেলা পুলিশ, রংপুর হতে এ সময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর, জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ নাহিদ হাসান, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর, জনাব মোঃ নাছিমুজ্জামান, সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ), রংপুর ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জসহ অন্যান্য অফিসার ফোর্সগণ। ধন্যবাদান্তে মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

