Recent News

  • রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে ১০ (দশ) পিস ইয়াবা উদ্ধার, ০৪ (চার) জন মাদক কারবারি আটক

    রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অভিযানে ১০ (দশ) পিস ইয়াবা উদ্ধার, ০৪ (চার) জন মাদক কারবারি আটক রংপুর জেলা পুলিশের পীরগাছা থানার অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে ০৭/০৫/২০২৬ তারিখ ১৫.২০ ঘটিকার সময় গোপন সংবাদের ভিত্তিতে পীরগাছা থানাধীন ৭নং পীরগাছা ইউনিয়নের চন্ডিপুর গ্রামস্থ চন্ডিপুর তিন রাস্তার মোড়ে পাকা রাস্তার উপর ৪ অভিযুক্ত মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় করার সময় উক্ত স্থানে পৌছা মাত্রই পুলিশের উপস্থিতি টের পেয়ে ০৪ (চার) জন ব্যক্তি দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের হাতে নাতে আটক করা হয়। অতঃপর গ্রেপ্তারকৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে ১ ও ২ নং অভিযুক্তদ্বয়ের হেফাজত হতে ১০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। প্রাথমিকভাবে জানা যায় ধৃত অভিযুক্তরা পরস্পর যোগসাজোসে অবৈধ নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদের হতে প্রাপ্ত তাদের নাম ঠিকানা: অভিযুক্ত-১। মোঃ মজনু মিয়া (৪৫), পিতা-মৃত আব্দুস ছাত্তার, ২। মোঃ মারুফ হাসান (২২), পিতা-মোঃ আনিছুল হক, ৩। মোঃ আবুল হোসেন (৪) বাবু মিয়া (৩৫), পিতা-মৃত আফাজ উদ্দিন, সর্ব সাং-চন্ডিপুর, ৪। মোঃ মজনু মিয়া (৩৬), পিতা-মোঃ মতিয়ার রহমান, সাং-মহিষমুড়ি, ব্যাপারীপাড়া, সর্ব থানা-পীরগাছা, জেলা-রংপুর। উল্লেখ্য গ্রেপ্তারকৃত ১ নং অভিযুক্ত মজনু ১৩ টি মামলায় অভিযুক্ত ব্যক্তি। মজনু মাদকের গডফাদার হিসেবে এলাকায় পরিচিত। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদের পীরগাছা থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগাছা থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News