Recent News

  • **রংপুর জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা" অনুষ্ঠিত”**

    **রংপুর জেলা পুলিশের “মাসিক কল্যাণ সভা" অনুষ্ঠিত”** আজ ১৩ জুলাই, ২০২৬ খ্রি. ১০.০০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স অডিটোরিয়াম হল এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। রংপুর জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় জেলা পুলিশের বিভিন্ন ইউনিট থেকে আগত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন। এছাড়া সদ্য অবসরে যাওয়া পুলিশ সদস্যকে অবসরজনিত বিদায় উপলক্ষে সম্মাননা স্মারক দিয়ে শুভেচ্ছা জানান। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর; জনাব ডাঃ মোঃ শাহ আলমগীর, ড়েন্টাল সার্জন পুলিশ হাসপাতাল, রংপুর ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর

  • Give a Reply

Recent News