Recent News
-
**“রংপুর জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত”**
**“রংপুর জেলা পুলিশের মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত”** ১৩ জুলাই, ২০২৬ খ্রি. সকাল ০৮:৩০ ঘটিকায় রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অত্র জেলার বিভিন্ন ইউনিট ইনচার্জ, অফিসার ও ফোর্সদের অংশগ্রহণে মাষ্টার প্যারেড ও কিট প্যারেড অনুষ্ঠিত হয়। প্যারেডে অত্র জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় সুসজ্জিত মঞ্চে দাঁড়িয়ে অভিবাদন গ্রহণ করেন এবং প্যারেড পরিদর্শন করেন। তিনি প্যারেড পরিদর্শন শেষে জেলা পুলিশের সকল সদস্যদের উদ্দেশ্যে জেলার আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর
-
Give a Reply

