Recent News

  • **রংপুর জেলা পুলিশের “মাসিক ( জুন/২০২৬ ) আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”**

    **রংপুর জেলা পুলিশের “মাসিক ( জুন/২০২৬ ) আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত”** ১৩ জুলাই, ২০২৬ খ্রি. ১২.৩০ ঘটিকায় পুলিশ সুপার, রংপুর এর কার্যালয়ের সম্মেলন কক্ষে জুন/২০২৬ মাসের আইনশৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর মহোদয় জেলার সার্কেল অফিসার, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সকল থানার অফিসার ইনচার্জগণকে রংপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। এছাড়া জুন/২০২৬ মাসে কৃতিত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য তিনি জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সকলকে ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। এসময় পুলিশ সুপার মহোদয় জুন /২০২৬ মাসের বিভিন্ন ক্যাটাগরিতে সর্বোচ্চ বা শ্রেষ্ঠ ক্যাটাগরিতে থানা, অফিসার ও ফোর্সকে পুরস্কৃত করেন। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর; ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর

  • Give a Reply

Recent News