Recent News
-
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে "ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ - সপ্তম বর্ষ" প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুরে "ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ - সপ্তম বর্ষ" প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ২১ আগস্ট, ২০২৬ খ্রি. পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর শৈলী ভবনে ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ - সপ্তম বর্ষ" প্রতিযোগিতা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। বাংলা ভাষা, সাহিত্য ও সংস্কৃতির চর্চাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে "ইস্পাহানি মির্জাপুর বাংলাবিদ - সপ্তম বর্ষ" শীর্ষক জ্ঞানভিত্তিক প্রতিযোগিতার আঞ্চলিক পর্ব পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর শৈলী ভবন এ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রতিপাদ্য ছিল "বাংলায় জাগি ভরপুর"। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পুলিশ সুপার মহোদয় বলেন-“ভাষাই আমাদের পরিচয়, ভাষাই আমাদের অহংকার। 'বাংলাবিদ' এর মতো আয়োজন তরুণ প্রজন্মকে বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি আগ্রহী করে তুলছে। বই পড়া, জ্ঞানচর্চা ও সুস্থ প্রতিযোগিতা একজন শিক্ষার্থীকে মাদক ও সহিংসতা থেকে দূরে রাখে। রংপুর জেলা পুলিশ সবসময় শিক্ষা, সংস্কৃতি ও জ্ঞানচর্চার পাশে থাকবে। এ সময় পুলিশ সুপার মহোদয় আয়োজক ইস্পাহানি কর্তৃপক্ষ এবং অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীদের আন্তরিক ধন্যবাদ ও অভিনন্দন জানান। তিনি বলেন, "আসুন আমরা সবাই মিলে 'বাংলায় জ্ঞানি ভরপুর' এই স্লোগানকে বাস্তবে রূপ দিই।” তিনি শিক্ষার্থীদের নিয়মিত বাংলা বই পড়া এবং দেশের ইতিহাস-ঐতিহ্য সম্পর্কে জানার আহ্বান জানান। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

