Recent News

  • পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

    পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। ২০ আগস্ট, ২০২৬ খ্রি. পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর এর আন্তঃশ্রেণী ফুটবল টুর্নামেন্ট-২০২৬ এর ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক, সভাপতি, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর মহোদয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি বলেন- “শিক্ষার পাশাপাশি খেলাধুলা একজন শিক্ষার্থীর সার্বিক বিকাশের জন্য অত্যন্ত জরুরি। ফুটবল শুধু একটি খেলা নয়, এটি আমাদের শেখায় কিভাবে দলগতভাবে কাজ করতে হয়, কিভাবে হার-জিত মেনে নিতে হয় এবং কিভাবে নিয়মের প্রতি শ্রদ্ধাশীল থাকতে হয়। পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের মতো প্রতিষ্ঠানগুলোই পারে । মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, সুস্থ ও মেধাবী প্রজন্ম গড়ে তুলতে রংপুর জেলা পুলিশ সবসময় শিক্ষা ও ক্রীড়ার পাশে থাকবে। আমি আজকের খেলায় অংশগ্রহণকারী সকল খেলোয়াড় ও আয়োজকদের আন্তরিক অভিনন্দন জানাই। তিনি শিক্ষার্থীদের নিয়মিত খেলাধুলা, লেখাপড়া এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে ভবিষ্যতে আদর্শ নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান। রোমাঞ্চকর ফাইনাল খেলায় বিজয়ী দল রানার্সআপ দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন। এছাড়াও ম্যান অফ দ্য ম্যাচ ও ম্যান অফ দ্য টুর্নামেন্ট নির্বাচিত খেলোয়াড়দের মেডেল প্রদান করা হয়। এসময় আরো উপস্থিত ছিলেন জনাব প্রফেসর মো: ওবায়দুল আনোয়ার, প্রিন্সিপাল, পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজ, রংপুর; জনাব মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্যবৃন্দ, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News