Recent News

  • রংপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত।

    রংপুরে পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত। ২২ আগস্ট, ২০২৬ খ্রি. আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে ও সমন্বয় বৃদ্ধির লক্ষ্যে জুডিসিয়াল ম্যাজিস্ট্রেসি, রংপুর এর আয়োজনে কনফারেন্স রুম, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, রংপুর এ "পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স" অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মহোদয় বলেন- “জনগণকে দ্রুত ও কার্যকর আইনি সেবা দিতে পারস্পরিক সহযোগিতার কোনো বিকল্প নেই। তদন্তের মান ভালো হলে বিচার প্রক্রিয়া সহজ হয় এবং অপরাধীরা শাস্তি পায়। রংপুর জেলা পুলিশ মামলার তদন্তে স্বচ্ছতা, জবাবদিহিতা ও পেশাদারিত্ব নিশ্চিত করতে বদ্ধপরিকর। আমরা চাই প্রতিটি মামলার চার্জশিট ত্রুটিমুক্ত ও সময়মতো আদালতে জমা হোক। এজন্য নিয়মিত এই ধরনের কনফারেন্স আয়োজন খুবই জরুরি। সমন্বিত প্রচেষ্টায় রংপুরকে একটি নিরাপদ ও অপরাধমুক্ত জেলা হিসেবে গড়ে তোলা সম্ভব।”তিনি মাদক, নারী ও শিশু নির্যাতন, সাইবার অপরাধ এবং ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে একযোগে কাজ করার উপর গুরুত্বারোপ করেন। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News