Recent News

  • রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন।

    রংপুরে ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ কার্যক্রমের ৩য় দিন সম্পন্ন। ২৬ এপ্রিল, ২০২৬ খ্রি. ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের লক্ষ্যে সকাল ৭ ঘটিকা থেকে রংপুর জেলার প্রার্থীদের রংপুর পুলিশ লাইন্স মাঠে তৃতীয় দিনের কার্যক্রম Physical Endurance Test (PET)- এর পুরুষ প্রার্থীদের ১৬০০ মিটার দৌড় ও নারী প্রার্থীদের ১০০০ মিটার দৌড়, ড্রাগিং এবং রোপ ক্লাইম্বিং পরীক্ষা সম্পন্ন হয়েছে। Physical Endurance Test (PET)- পরীক্ষায় রংপুর জেলার টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি হিসেবে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিত্বে শারীরিকভাবে ফিটনেস সম্পন্ন যোগ্য প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য বাছাইয়ের লক্ষ্যে সার্বিক কার্যক্রম সরেজমিনে তদারকি করেন রংপুর জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধি, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্যবৃন্দ, জেলা পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ টিআরসি নিয়োগ কার্যক্রমের সাথে নিয়োজিত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যগণ উপস্থিত ছিলেন। আগামী ১৬ মে, ২০২৬ খ্রি. রংপুরে শারীরিক মাপ, কাগজপত্র যাচাইকরণ ও Physical Endurance Test (PET)-পরীক্ষার সকল ইভেন্টে উত্তীর্ণ মোট ৪৭৯ জন প্রার্থীর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News