Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক

    রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৯০ পিস ইয়াবা উদ্ধার, ০১ (এক) জন মাদক কারবারি আটক রংপুর জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি'র) অফিসার ও সঙ্গীয় ফোর্স এর একটি চৌকস টিম কাউনিয়া থানা এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনাকালে গোপন সংবাদের ভিত্তিতে ২৮/০৪/২০২৬; খ্রি. রাত্রি ২১.০৫ ঘটিকার সময় কাউনিয়া থানাধীন ০৬ নং টেপামধুপুর ইউনিয়ন এর নিলাম খরিদা সদরা এলাকার জনৈক শ্রী ভোলানাথ এর বাড়ির দক্ষিন পাশে পাকা বাস্তার উপর মাদকদ্রব্য বেচাকেনার সময় ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই একজন ব্যক্তিকে আটক করে। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত-১। মোঃ আনিছুর রহমান (২৩), পিতা-মোঃ এক্কা মিয়া, সাং-নিলাম খরিদা সদরা, থানা-কাউনিয়া, জেলা-রংপুর। অতঃপর গ্রেপ্তারকৃত অভিযুক্তের স্বীকারোক্তি ও দেখানো মতে তার হেফাজত হতে ৯০ পিস ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয়। অতঃপর ডিবি কর্তৃক জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে কাউনিয়া থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে কাউনিয়া থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News