Recent News

  • রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে অনলাইন জুয়া চক্রের তিনজন সদস্য গ্রেপ্তার

    রংপুর জেলা পুলিশের পীরগঞ্জ থানার অভিযানে অনলাইন জুয়া চক্রের তিনজন সদস্য গ্রেপ্তার রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়ের দিক নির্দেশনায়, পীরগঞ্জ থানার এসআই (নিঃ) দুলাল চন্দ্র অধিকারী সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ একটি চৌকস টিম ০৮ আগস্ট , ২০২৬ খ্রি. ১৪.২০ ঘটিকার সময় অভিযান পরিচালনা কালে রংপুর জেলার পীরগঞ্জ থানাধীন ৮নং রায়পুর ইউনিয়নের ফলিরবিল বাজারের জনৈক মোঃ হাসানুর রহমান, পিতা-মোঃ খট্টু মিয়া, সাং-শিবপুর পূর্বপাড়া এর দোকানের ভিতরে পকেট রুম হতে অভিযুক্ত ১। মোঃ ফয়সাল মিয়া (২২), পিতা-মোঃ মোস্তাফিজার রহমান, সাং- ছোট উমরপুর, ২। মোঃ তামবিরুল ইসলাম (২২), পিতা-মোঃ মিজানুর রহমান, সাং-দারিকামারী, উভয় ০৪নং ওয়ার্ড, ০৮নং রায়পুর ইউনিয়ন, ৩। মোঃ হৃদয় মিয়া (১৯), পিতা-মোঃ মেহের আলী, সাং-পাটগ্রাম, ০৫নং ওয়ার্ড, ৭নং বড় আলমপুর ইউনিয়ন, সর্ব থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরগনকে গ্রেফতার পূর্বক অভিযুক্তদের অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত অনলাইন কেসিনো এপ্লিকেশন ইন্সটলকৃত মোট ০৩ টি স্মার্ট মোবাইল ফোন ও ০৬ টি সিমসহ উদ্ধারকৃত আলামত উদ্ধারপূর্বক জব্দ তালিকা মুলে জব্দ করা হয়। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত তিনজন অভিযুক্তকে পীরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে পীরগঞ্জ থানায় মামলা নং-১৪/২৬১, তারিখ-০৮/০৮/২০২৬খ্রিঃ, ধারা- ১৬/১৯(১)/২৫ জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News