Recent News
-
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা এবং বিকাশ লিমিটেড কতৃর্ক শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠিত।
মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক কর্মশালা এবং বিকাশ লিমিটেড কতৃর্ক শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তা প্রদান অনুষ্ঠিত। ১১ আগস্ট ২০২৬ খ্রি. সকাল ১০.০০ ঘটিকায় পুলিশ লাইন্স অডিটোরিয়াম, রংপুরে মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার রোধ এবং এর মাধ্যমে সংঘটিত অপরাধের দ্রুত ও নিখুত তদন্ত নিশ্চিত করার লক্ষে পুলিশ কর্মকর্তাদের নিয়ে একটি বিশেষ কর্মশালা অনুষ্ঠিত হয়। মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার তদন্ত ও প্রতিরোধ বিষয়ক কর্মশালায় রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয় মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) এর অপব্যবহার রোধে পুলিশ ও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলোর সমন্বিত ভূমিকার উপর জোর দেন এবং বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) সাধারণ মানুষের জীবন যাত্রাকে সহজ করেছে কিন্তু প্রযুক্তিকে ঢাল বানিয়ে অপরাধীরা তাদের কৌশল পাল্টাচ্ছে, যে কারণে পুলিশকেও প্রযুক্তি ব্যবহারে একধাপ এগিয়ে থাকতে হবে। তিনি তদন্তকারী কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) সংক্রান্ত যে কোন অপরাধের অভিযোগ আসা মাত্রই তথ্য প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে অতি দ্রুত তদন্ত শেষ করতে হবে, যাতে ভুক্তভোগীরা দ্রুত প্রতিকার পান। তিনি আরও বলেন, ‘ গ্রাহক পর্যায়ে সচেতনতা বাড়াতে হবে যেন পিন, ওটিপি না বুঝে কারো সাথে শেয়ার না করার বিষয়ে সাধারণ মানুষকে প্রতিনিয়ত সচেতন করতে হবে। তিনি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (MFS) অপারেটরদের কঠোর মনিটরিং নিশ্চিত করার বিষয়ে অপরাধীদের ব্যবহৃত সন্দেহজনক অ্যাকাউন্ট বা লেনদেনের তথ্য পুলিশকে দ্রুত সরবরাহ করে তদন্ত কাজে পূর্ণ সহযোগিতার আহব্বান জানান। কর্মশালা উদ্বোধন করেন এ কে এম মনিরুল করিম এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও হেড অব এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিকাশ লিমিটেড। উক্ত কর্মশালা শেষে পুলিশ সুপারের কার্যালয়, রংপুর এর সম্মেলন কক্ষে বিকাশ লিমিটেড কতৃর্ক শিক্ষাবৃত্তি ও চিকিৎসা সহায়তার অর্থ প্রদান করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ কর্মকর্তাগণ এবং বিকাশ লিমিটেড এর প্রতিনিধিগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

