Recent News

  • রংপুর জেলা পুলিশের “শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত”

    রংপুর জেলা পুলিশের “শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত” ১০ আগস্ট ২০২৬ খ্রি. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জনাব মোঃ নাছিমুজ্জামান -এর বদলিজনিত বিদায় উপলক্ষে রংপুর জেলা পুলিশ সুপারের বাংলোয় বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মোহাম্মদ মোজাম্মেল হক মহোদয়। রংপুর জেলায় মাঠপর্যায়ে সফলভাবে ছয় মাসের শিক্ষানবিশকাল সম্পন্ন শেষে জনাব মোঃ নাছিমুজ্জামান সিআইডি পুলিশ হেডকোয়ার্টার্স , ঢাকা -এ বদলি হওয়ায় পুলিশ সুপার মহোদয় জেলা পুলিশের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় পুলিশ সুপার মহোদয় বিদায়ী কর্মকর্তার পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন। বিদায়ী কর্মকর্তা রংপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জনাব মোঃ জয়নাল আবেদীন , অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; জনাব সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; জনাব শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল), রংপুর; জনাব সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; জনাব আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ আবু রায়হান, সহকারী পুলিশ সুপার, (শিক্ষানবিশ), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News