Recent News
-
রংপুরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত।
রংপুরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশ সুপারের মতবিনিময় সভা অনুষ্ঠিত। আসন্ন সার্বজনীন শারদীয় দূর্গাপুজা ২০২৬ উদযাপন উপলক্ষে রংপুর জেলা পুলিশের আওতাধীন রংপুর জেলার ৮ থানার পূজা উদযাপন কমিটির সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ৬ নভেম্বর, ২০২৬ খ্রি. রংপুর জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। এ সময় পুলিশ সুপার বলেন, আসন্ন শারদীয় দূর্গাপুজা উদযাপন সফল করতে রংপুর জেলার সকল পুজামন্ডপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে পুলিশ কাজ করবে। এছাড়া প্রতিটি পূজামণ্ডপে সিসি ক্যামেরার ব্যবহার নিশ্চিত করতে হবে। সেইসাথে সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনীর পাশাপাশি পূজা উদযাপন কমিটির সদস্যদের সতর্ক থাকতে হবে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

