Recent News
-
রংপুর জেলা পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত।
রংপুর জেলা পুলিশের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার-এর বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। ০৬ নভেম্বর, ২০২৬ খ্রি. শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার আবু রায়হান এর বদলিজনিত বিদায় উপলক্ষে পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। রংপুর জেলায় মাঠপর্যায়ে সফলভাবে শিক্ষানবিশকাল সম্পন্ন হওয়ায় পুলিশ সুপার রংপুর জেলা পুলিশের পক্ষ থেকে বিদায়ী অতিথিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করেন। এ সময় পুলিশ সুপার বিদায়ী কর্মকর্তার পেশাগত নিষ্ঠা, আন্তরিকতা ও দায়িত্বশীলতার প্রশংসা করেন এবং নতুন কর্মস্থলে সততা, পেশাদারিত্ব ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের সুনাম অক্ষুণ্ন রাখার আহ্বান জানান এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য শুভকামনা ব্যক্ত করেন। বিদায়ী কর্মকর্তা রংপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতা, আন্তরিকতা ও সৌহার্দ্যপূর্ণ কর্মপরিবেশের জন্য পুলিশ সুপার মহোদয়সহ জেলা পুলিশের সকল সদস্যের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; আসিফা আফরোজ আদরী , সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুরসহ রংপুর জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের উর্ধ্বতন কর্মকতাবৃন্দ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

