Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে অনলাইন জুয়া, ভুয়া থাই লটারি ও জাল ভিসা প্রতারক চক্রের একজন সদস্য গ্রেপ্তার।
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে অনলাইন জুয়া, ভুয়া থাই লটারি ও জাল ভিসা প্রতারক চক্রের একজন সদস্য গ্রেপ্তার। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্), রংপুর এর তত্ত্বাবধানে রংপুর জেলা পুলিশের এসআই (নিঃ) মোঃ মাজেদুল ইসলাম বসুনিয়া সঙ্গীয় অফিসার ফোর্সসহ ডিবি'র একটি চৌকস টিম ০৮ অক্টোবর, ২০২৬ খ্রি. ২১:২৫ ঘটিকায় অভিযান পরিচালনা কালে রংপুর জেলার তারাগঞ্জ থানাধীন ৪ নং হাড়িয়ার কুটি ইউপি অন্তর্গত নেকীরহাট বাজার সংলগ্ন নেকিরহাট দাখিল মাদ্রাসার গেটের সামনে পাকা রাস্তার উপর ভিসা প্রতারনার কাগজপত্র সহ মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপস্ এর মাধ্যমে জুয়া খেলাকালীন অভিযুক্ত ১।বেলাল হোসেনকে (৩৯), ঘটনাস্থল হতে হাতে নাতে আটক করে। অতঃপর অভিযুক্তের দেহ তল্লাশীকালে তার হেফাজত হতে ভিসা প্রতারনার ও অনলাইন জুয়ার কাজে ব্যবহৃত তার এন্ড্রোয়েড মোবাইল ফোন, ভিসা প্রতারনা করে তৈরীকৃত কাগজপত্র এবং ভুয়া থাই লটারির কাগজপত্র উদ্ধারপূর্বক জব্দ তালিকামূলে জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: অভিযুক্ত ১। বেলাল হোসেন (৩৯), পিতা: মোঃ আলম মিয়া, সাং-নেকিরহাট, থানাঃ তারাগঞ্জ ,জেলাঃ রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে তারাগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ সংক্রান্তে তারাগঞ্জ থানায় জুয়া প্রতিরোধ আইন, ২০২৬ তৎসহ সাইবার সুরক্ষা আইন-২০২৬ এ মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

