Recent News
-
রংপুর জেলা পুলিশের মাসিক ইন্টেলিজেন্স ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত।
রংপুর জেলা পুলিশের মাসিক ইন্টেলিজেন্স ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত। ০৬ অক্টোবর, ২০২৬ খ্রি. ১২.৩০ ঘটিকায় পুলিশ সুপার, রংপুর এর কার্যালয়ের সম্মেলন কক্ষে মাসিক ইন্টেলিজেন্স ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় মোহাম্মদ মোজাম্মেল হক, পুলিশ সুপার, রংপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার, সার্কেল অফিসার, বিভিন্ন ইউনিটের ইনচার্জ ও সকল থানার অফিসার ইনচার্জগণকে রংপুর জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আরও দায়িত্বশীল ও নিবিড়ভাবে কাজ করার পরামর্শ প্রদান করেন। উল্লেখ্য কৃতিত্বপূর্ণ কার্য সম্পাদনের জন্য তিনি জেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের ধন্যবাদ জানান এবং সকলকে ভবিষ্যতে আরও ভালো কাজের মাধ্যমে জেলা পুলিশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান জানান। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর; আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর; ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

