Recent News
-
প্রধানমন্ত্রীর রংপুরে আগমন উপলক্ষে রংপুর জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত।
প্রধানমন্ত্রীর রংপুরে আগমন উপলক্ষে রংপুর জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত। শারদীয় দুর্গোৎসবের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানাতে মঙ্গলবার (২০ অক্টোবর) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান এর রংপুর আগমন উপলক্ষে ১৯ অক্টোবর, ২০২৬ খ্রি. রংপুর জেলা পুলিশের বিশেষ ব্রিফিং প্যারেড অনুষ্ঠিত হয়েছে রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে। এই সফরকে কেন্দ্র করে জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তা জোরদার এবং সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। ব্রিফিং প্যারেডে সভাপতিত্ব করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। পুলিশ সুপার ব্রিফিং প্যারেডে আইনশৃঙ্খলাসহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন। এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ রুহুল আমিন, পুলিশ সুপার, হাইওয়ে, রংপুর রিজিয়ন; মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; মোঃ শরিফুল আলম, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি), রংপুর; শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; আসিফা আফরোজ আদরী, সহকারী পুলিশ সুপার (সি-সার্কেল), রংপুর; মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; জনাব মোঃ মুকুল হোসেন, সহকারী পুলিশ সুপার (এসএএফ), রংপুর ও জেলা পুলিশের বিভিন্ন ইউনিটের ইনচার্জগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

