Recent News

  • রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।

    রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ) মোঃ সফিকুল গনি সঙ্গীয় অফিসার-ফোর্সসহ একটি চৌকস টিম ১২ অক্টোবর, ২০২৬ খ্রি. ২২:৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার গংগাচড়া মডেল থানাধীন খলেয়া ইউনিয়নের দক্ষিণ খলেয়া গ্রামস্হ খিলালগঞ্জ বাজার হতে আনুমানিক ১০০ গজ পূর্বে আরএফএল জুতা ফ্যাক্টরীর গেট সংলগ্ন পাকা রাস্তার উপর ধৃত অভিযুক্ত মোঃ আনোয়ার হোসেন (৪৫) এর হেফাজত হতে ২৫০ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশ এর উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: মোঃ আনোয়ার হোসেন (৪৫), পিতা: মৃত আছাব উদ্দিন, সাং-উত্তর সিংগেরগাড়ি, পোস্ট-মাগুরা, থানা-কিশোরগঞ্জ, জেলা-নীলফামারী। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে গংগাচড়া মডেল থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে গংগাচড়া মডেল থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News