Recent News
-
রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর থানার অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর থানার অভিযানে ১১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের মিঠাপুকুর থানার এসআই (নিঃ) মোঃ হাফিজুর রহমান সঙ্গীয় অফিসার-ফোর্সসহ একটি চৌকস টিম ১৫ অক্টোবর, ২০২৬ খ্রি. ২২: ৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ১২নং মিলনপুর ইউপির দূর্গাপুর বাজারের জনৈক মোঃ হাবিবুর রহমান এর ভেটেনারী ঔষধের দোকানের সামনে পাঁকা রাস্তার উপর ধৃত অভিযুক্ত মোঃ আব্দুল মালেক এর দেহ তল্লাশীকালে তার পরিহিত লুঙ্গির ডান কোঁচ হতে সাদা স্বচ্ছ পলিথিন দ্বারা বিশেষ কায়দায় মোড়ানো ১১৫ পিস গোলাপী রংয়ের মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য পুলিশ এর উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: মোঃ আব্দুল মালেক (৩৮), পিতা-মৃত ইয়াছিন আলী, সাং-অনন্তরামপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

