Recent News

  • রংপুর জেলার মিঠাপুকুরের কেন্দ্রীয় কালীবাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

    রংপুর জেলার মিঠাপুকুরের কেন্দ্রীয় কালীবাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। ১২ অক্টোবর, ২০২৬ খ্রি. রংপুর জেলার মিঠাপুকুর কেন্দ্রীয় কালীবাড়ি দুর্গা মন্দির পরিদর্শন করেছেন পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। পূজা উদযাপন কমিটির সভাপতি শ্যামল চন্দ্র সেখানে উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে পুলিশ সুপার স্থানীয় পর্যায়ের নিরাপত্তা ব্যবস্থা সুসংহত রাখতে, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। উল্লেখ্য রংপুর জেলার পুলিশ সুপার শারদীয় দুর্গাপূজা উপলক্ষে জেলার বিভিন্ন পূজামণ্ডপ ও সার্বিক নিরাপত্তা প্রস্তুতি সরেজমিনে পরিদর্শন করছেন। সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব যেন সম্পূর্ণ নির্বিঘ্নে, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হতে পারে, সেজন্য জেলা পুলিশ মাঠপর্যায়ে এই কার্যক্রম পরিচালনা করছে। এছাড়া কিছুদিন আগে জেলা পূজা উদযাপন কমিটির সাথে সমন্বয় ও মতবিনিময় সভার আয়োজন করা হয় পুলিশ সুপারের কার্যালয়ে। এ সময় আরো উপস্থিত ছিলেন মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যগণ। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News