Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০১ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ) আবু ছাইয়ুম তালুকদার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ একটি চৌকস টিম ১৪ অক্টোবর, ২০২৬ খ্রি. ২২:০৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার মিঠাপুকুর থানাধীন ০৩ নম্বর পায়রাবন্দ ইউনিয়নের সালাইপুর মৌজাস্থ বলদি পুকুর বাসস্ট্যান্ডের দক্ষিণ পূর্ব পার্শ্বে হাইওয়ে রাস্তা সংলগ্ন মামা ভাগিনা হোটেল এর ভিতর ধৃত অভিযুক্ত মোঃ নুর হোসেন (২৮) এর জিন্স প্যান্টের ডান পকেট হতে ২০ (বিশ) পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশ এর উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তকে আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্ত হতে প্রাপ্ত নাম ঠিকানা: মোঃ নুর হোসেন (২৮), পিতা- মৃত নুর আলম, মাতা-মোছাঃ মাকসুদা বেগম, সাং অবিরাম নুরপুর, থানা-মিঠাপুকুর, জেলা-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তকে মিঠাপুকুর থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে মিঠাপুকুর থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

