Recent News

  • রংপুরের পুলিশ সুপার কর্তৃক পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের ছাদ ধসে মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন।

    রংপুরের পুলিশ সুপার কর্তৃক পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের ছাদ ধসে মৃত্যুর ঘটনাস্থল পরিদর্শন।১৩ অক্টোবর, ২০২৬ খ্রি. রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক রংপুর জেলার পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের ছাদ ধসে মৃত্যুর ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন। ১৩/১০/২০২৬ তারিখ বিকালে পীরগঞ্জ পৌরসভার নির্মানাধীন ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলমান ছিল। ছাদ ঢালাইয়েরর কাজ চলমান অবস্থায় হঠাৎ ছাদ ধসে পড়ে ও ঘটনাস্থলে ০২ জন নির্মাণ শ্রমিক মারা যায় এবং আহত অবস্থায় ০৩ জনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করা হয়। পরবর্তীতে ০২ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক।উল্লেখ্য পুলিশ সুপার ঘটনাস্থল পরিদর্শনে তদন্তের অগ্রগতি ও সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। এছাড়া প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতারের নির্দেশ দেন।এসময় আরো উপস্থিত ছিলেন সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর ; মোঃ রাসেল রানা, সহকারী পুলিশ সুপার (ডি-সার্কেল), রংপুর; সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জ ও পুলিশ সদস্যগণ।ধন্যবাদান্তে,মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News