Recent News
-
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার।
রংপুর জেলা পুলিশের ডিবি'র অভিযানে ৩৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ ০৪ জন মাদক ব্যবসায়ী গ্রেপ্তার। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশের ডিবি'র এসআই (নিঃ) আবু ছাইয়ুম তালুকদার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ একটি চৌকস টিম ১৭ অক্টোবর, ২০২৬ খ্রি. ২২:৪৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে রংপুর জেলার বদরগঞ্জ থানাধীন ১২ নম্বর কুতুবপুর ইউনিয়নের কুতুবপুর ডাঙ্গলপাড়া গ্রামের গ্রেপ্তারকৃত ০১নং অভিযুক্ত ছাইদার এর বসতবাড়ির শয়ন কক্ষের ভিতর ধৃত অভিযুক্ত মোঃ ছাইদার (৩৫) পরিহিত লুঙ্গির কোচ হতে ২৫ (পঁচিশ) পিস ইয়াবা ট্যাবলেট, নারী পুলিশের সহায়তায় ধৃত অভিযুক্ত মোছাঃ সারমিন (২৩) এর ডান হাতের মুষ্টিতে রক্ষিত অবস্থায় ০৫ (পাঁচ) পিস ইয়াবা ট্যাবলেট, ধৃত অভিযুক্ত মোঃ মেহেরুল মন্ডল (৪২) এর পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেটের ভিতর হতে ০৩ (তিন) পিস, ধৃত অভিযুক্ত মোঃ কামরুজ্জামান (৪৫) এর পরিহিত লুঙ্গির বাম কোচ হতে ০২ (দুই) পিস ইয়াবা ট্যাবলেট অর্থাৎ সর্বমোট ৩৫ পিস নেশা জাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। উল্লেখ্য ডিবি পুলিশ এর উপস্থিতি বুঝতে পেয়ে পালানোর চেষ্টাকালে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় ঘটনাস্থলেই অভিযুক্তদের আলামতসহ হাতে-নাতে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে গ্রেপ্তারকৃত অভিযুক্তদের হতে প্রাপ্ত নাম ঠিকানা: ০১। মোঃ ছাইদার রহমান (৩৫), পিতা-মোঃ মকবুল হোসেন, সাং কুতুবপুর ডাঙ্গলপাড়া, থানা-বদরগঞ্জ, জেলা-রংপুর। ০২। মোছাঃ সারমিন বেগম (২৩) পিতাঃ-মোঃ ইয়াছিন ফরাজী, সাং, উত্তর ইসলামপুর ফরাজি বাড়ি, থানাঃ- মুন্সিগঞ্জ সদর, জেলাঃ-মুন্সিগঞ্জ, বর্তমানে- কুতুবপুর ডঙ্গলপাড়া, থানা বদরগঞ্জ, জেলা- রংপুর। ০৩। মোঃ মেহেরুল মন্ডল, পিতাঃ-মৃত আবুল কাশেম, সাং-সাহেবগঞ্জ কচুয়া মন্ডলপাড়া, থানাঃ-বদরগঞ্জ জেলাঃ-রংপুর। ০৪। মোঃ কামরুজ্জামান@ কামরু(৪৫) পিতাঃ-মৃত আব্দুল কুদ্দুস, থানাঃ-বদরগঞ্জ জেলাঃ-রংপুর। অতঃপর জব্দকৃত আলামত ও ধৃত অভিযুক্তদের বদরগঞ্জ থানায় এনে মামলার এজাহার দায়ের করা হয়। এ ব্যাপারে বদরগঞ্জ থানায় মাদক আইনে একটি মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

