Recent News

  • **রংপুরে "নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২)" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

    **রংপুরে "নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২)" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। স্বপ্নের পথে, বিজয়ের সাথে এই স্লোগানকে সামনে রেখে রংপুরে "নতুন কুড়ি স্পোর্টস (সিজন-২)" উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। উল্লেখ্য ০৫ নভেম্বর, ২০২৬ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে 'নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)" কর্মসূচির উদ্বোধন করেন। সারাদেশে বিভিন্ন স্থানীয় ইভেন্টে একযোগে অনলাইন মাধ্যমে সরাসরি সংযুক্ত ছিলেন প্রধানমন্ত্রী। স্থানীয় পর্যায়ে রংপুরেও বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উদ্বোধন করা হয়েছে একযোগে। যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য হলো ১২-১৪ বছর বয়সী শিশু-কিশোরদের মধ্য থেকে ফুটবল, ক্রিকেট, কাবাডি, দাবা, ব্যাডমিন্টন, সাঁতার, অ্যাথলেটিক্স ও মার্শাল আর্ট-সহ ৮টি ভিন্ন ক্রীড়া ইভেন্টে প্রতিভা খুঁজে বের করা। ধন্যবাদান্তে মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News