Recent News

  • গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রংপুরে আগমন: পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের রংপুরে আগমন: পূজামণ্ডপ পরিদর্শনকালে উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। ২০ অক্টোবর, ২০২৬ খ্রি. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান এক দিনের রাষ্ট্রীয় সফরের অংশ হিসেবে রংপুর সফর করেন। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও পূজামণ্ডপ পরিদর্শনের কর্মসূচির অংশ হিসেবে তিনি রংপুর মহানগরীর রাধা গোবিন্দ মন্দির (ধর্মসভা) ও দুর্গাপূজামন্ডপ পরিদর্শন করেন। মাননীয় প্রধানমন্ত্রীর এ সফর উপলক্ষে রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক রংপুর জেলার সফরসংশ্লিষ্ট সার্বিক নিরাপত্তাব্যবস্থা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি তদারকি করেন। এছাড়া প্রধানমন্ত্রীর পূজামন্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানেও উপস্থিত ছিলেন রংপুর জেলার পুলিশ সুপার। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News