Recent News

  • "শোক বার্তা” আমরা ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, রংপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ রফিকুল ইসলাম (বিপি-৭৯০১০৭৩৪৬০) অদ্য ২৬/১০/২৬ খ্রি. সকাল ০৬.৫০ ঘটিকায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি

    "শোক বার্তা” আমরা ভারাক্রান্ত হৃদয়ে জানাচ্ছি যে, রংপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ রফিকুল ইসলাম (বিপি-৭৯০১০৭৩৪৬০) অদ্য ২৬/১০/২৬ খ্রি. সকাল ০৬.৫০ ঘটিকায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি রংপুর জেলা পুলিশে মোটরযান শাখার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য তিনি দীর্ঘদিন হতে পিএলআইডি ও কিডনি রোগে ভুগছিলেন। তিনি বামরুনগ্রাদ হসপিটাল, ব্যাংকক থাইল্যান্ড এ চিকিৎসা গ্রহণ করেছিলেন। সংসার জীবনে তার স্ত্রী এবং দুই কন্যা সন্তান আছে। তার নিজ জেলা লালমনিরহাট। তিনি ২০০১ সালে সার্জেন্ট পদে বাংলাদেশ পুলিশে যোগদান করেন এবং ২০১৬ সালে পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) পদে পদোন্নতি লাভ করেন। তিনি রংপুর জেলা পুলিশের ২৭/০৭/২০২৫ খ্রি. হতে কর্মরত ছিলেন। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রংপুর জেলা পুলিশের সকল সদস্য তার মৃত্যুতে শোকাচ্ছন্ন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। শ্রদ্ধান্তে, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News