Recent News

  • রংপুর পুলিশ লাইন্স মাঠে মরহুম পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ রফিকুল ইসলাম এর জানাজা অনুষ্ঠিত।

    রংপুর পুলিশ লাইন্স মাঠে মরহুম পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ রফিকুল ইসলাম এর জানাজা অনুষ্ঠিত। মরহুম পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ রফিকুল ইসলাম এর জানাজার নামাজ রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে অনুষ্ঠিত হয়েছে। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ; পুলিশ সদস্যগণ এবং মরহুমের আত্মীয়-স্বজন এই জানাজায় অংশগ্রহণ করেন এবং ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর আগে রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করেন। উল্লেখ্য রংপুর জেলা পুলিশে কর্মরত পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মোঃ রফিকুল ইসলাম অদ্য ২৬/১০/২৬ খ্রি. সকাল ০৬.৫০ ঘটিকায় ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন) তিনি রংপুর জেলা পুলিশে মোটরযান শাখার ইনচার্জ হিসেবে কর্মরত ছিলেন। উল্লেখ্য তিনি দীর্ঘদিন হতে পিএলআইডি ও কিডনি রোগে ভুগছিলেন। রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক মরহুমের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। রংপুর জেলা পুলিশের সকল সদস্য তার মৃত্যুতে শোকাচ্ছন্ন। মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্যগণের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। ধন্যবাদান্তে মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News