Recent News
-
রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার।
রংপুরের পীরগঞ্জে ধর্মীয় অনুভূতিতে আঘাতের ঘটনায় মূল অভিযুক্ত গ্রেফতার।** রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক এর দিক নির্দেশনায়, রংপুর জেলা পুলিশ ডিবি'র একটি চৌকস টিম ২৭/১০/২০২৬ খ্রি. রাত ০৩.১০ ঘটিকায় বগুড়া জেলার শিবগঞ্জ থানাধীন কিচক বেলাই গ্রামে অভিযান পরিচালনা করে অভিযুক্ত ১। সৌরভ চন্দ্র মহন্ত (১৯), পিতা-বিশু মহন্ত, মাতা-তরু বালা রানী, সাং-চককরিম কাশিমপুর, থানা-পীরগঞ্জ, জেলা-রংপুরকে গ্রেফতার করে। উল্লেখ্য অভিযুক্তের বিরুদ্ধে তার টিকটক একাউন্ট হতে কোরআন শরীফ ও ইসলাম ধর্ম অবমাননা করে একটি আপত্তিকর ভিডিও পোষ্ট করার অভিযোগ পাওয়া যায়। অভিযুক্ত সৌরভ চন্দ্র মহন্ত (১৯) এর উক্ত ইসলাম ধর্ম অবমাননাকর পোস্টটি প্রকাশের পর থেকে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। প্রাথমিকভাবে জানা যায় গ্রেফতারকৃত অভিযুক্ত হিন্দু-মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিপ্রায়ে দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি ও আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টায় লিপ্ত ছিল। এ ব্যাপারে পীরগঞ্জ থানার মামলা নং-৩০, তারিখ- ২৭ অক্টোবর, ২০২৬ খ্রিঃ, ধারা- 153/153A/295A/298, The Penal Code, 1860. রুজু করা হয়। অভিযুক্তকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধন্যবাদান্তে, মিডিয়া সেল, জেলা পুলিশ, রংপুর।
-
Give a Reply

