Recent News

  • রংপুরের বদরগঞ্জ থানা চত্বরে ব্যাডমিন্টন কোর্টের শুভ উদ্বোধন করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক।

    রংপুরের বদরগঞ্জ থানা চত্বরে ব্যাডমিন্টন কোর্টের শুভ উদ্বোধন করেন রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক। ২৭ অক্টোবর, ২০২৬ খ্রি. রংপুর জেলার পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক বদরগঞ্জ থানা চত্বরে নবনির্মিত ব্যাডমিন্টন খেলার কোর্টের শুভ উদ্বোধন করেন। এ সময় উদ্বোধন পরবর্তী একটি প্রীতি ম্যাচে পুলিশ সুপার অংশগ্রহণ করেন। জেলা পুলিশ, রংপুর হতে এসময় আরো উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ), রংপুর; সুশান্ত চন্দ্র রায়, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্), রংপুর; শরীফ মোহাম্মদ ফারুকুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (এ-সার্কেল) রংপুর; সনজয় কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল), রংপুর ও সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জসহ অন্যান্য অফিসার-ফোর্সগণ। উল্লেখ্য পুলিশ সুপার ব্যাডমিন্টন খেলার কোর্ট উদ্বোধনকালে জানান, শারীরিক সুস্থতা, মানসিক সতেজতা ও সৌহার্দ্য বাড়াতে এই উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ধন্যবাদান্তে মিডিয়া সেল জেলা পুলিশ, রংপুর।

  • Give a Reply

Recent News